Description
হজমশক্তি বাড়ায়
ঘি খেলে হজমের এনজাইমের নিঃসরণকে উদ্দীপিত করে। পাশাপাশি ঘি পাকস্থলীর অ্যাসিডের উৎপাদনকে বাড়িয়ে দেয়। খাদ্যকে ভাঙতে ও পুষ্টি শোষণে সহায়তা করে ঘি। বাড়ায় হজমশক্তি।
শক্তি জোগায়
ঘি মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিড (এমসিএফএ) সমৃদ্ধ, শক্তির জন্য শরীরে দ্রুত বিপাক হয়। ঘি দিয়ে দিন শুরু করলে শরীরে প্রচুর শক্তি উৎপাদন হয়, যা আপনাকে আরও সতর্ক ও মনোযোগী করে তোলে।
ঘিয়ে আছে ওজন নিয়ন্ত্রক সিএলএ
ঘিয়ে আছে কনজুগেটেড লিনোলিক অ্যাসিড (সিএলএ)। গবেষণায় দেখা গেছে, সিএলএ স্থূলতার বিরুদ্ধে লড়াই করে। সিএলএ ওজন কমাতে এবং শরীরের চর্বি কমায়। গুড ফ্যাটের ঘনত্ব খাওয়ার আগ্রহ কমিয়ে আনে। ফলে ওজন থাকে নিয়ন্ত্রণে।
মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়
মস্তিষ্কের কোষগুলোর বিকাশ ও রক্ষণাবেক্ষণের জন্য গুড ফ্যাটের প্রয়োজন হয়। ঘিতে রয়েছে প্রচুর মাত্রায় প্রয়োজনীয় ফ্যাট, যা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা রাখে। ঘিয়ে থাকা আমিষ, মস্তিষ্কে থাকা নিউরোট্রান্সমিটারকে কাজ করতে সহায়তা করে। এতে করে ধীরে ধীরে স্মৃতিশক্তি বাড়তে থাকে। পাশাপাশি এতে থাকা ওমেগা-৬, ওমেগা-৩, ফ্যাটি অ্যাসিড শরীর ও মস্তিষ্ককে চাঙা রাখে। ঘি দিয়ে দিন শুরু করলে জ্ঞানক্রিয়া তৎপর হয় এবং মানসিক স্বচ্ছতা বাড়ে।


Reviews
There are no reviews yet.